হাজার বছর ধরে গড়ে ওঠা আমাদের বাংলা। তবে সময়ের প্রবল স্রোতে, সংস্কৃতিচর্চার সেই অনবদ্য ধারাটি যেন ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এই শূন্যতার মাঝেই আমাদের আহ্বান - বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মের হৃদয়ে পুনর্জাগরিত করা।

রেজিষ্ট্রেশন লিংক: https://tally.so/r/woqYkx
প্রতিযোগিতার বিষয় ও নিয়মাবলি:
১। গান
পঞ্চকবি (রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও কাজী নজরুল ইসলাম)-র গান
লোকসঙ্গীত ও
অন্যান্য গান
২। নাচ
৩। আবৃত্তি
৪। যন্ত্রসঙ্গীত
৫। চিত্রাঙ্কন
একক ও দলীয় প্রতিযোগিতা:
❁ এককভাবে উপরের যেকোনো বিষয়ে অংশগ্রহণ করা যাবে।
❁ উপরের ৫ টি বিষয়ের মধ্যে থেকে যেকোনো ৪ টি বিষয়ের সমন্বয়ে দল গঠন করেও দলগত অংশগ্রহণ করা যাবে। দলের সদস্যসংখ্যা ৫ থেকে সর্বোচ্চ ১০ জন হতে পারবে।
❁ (ব্রিঃদ্রঃ গ্রুপের যেকোনো একজন রেজিষ্ট্রেশন করলে হবে এবং সেক্ষত্রে গ্রুপের নাম এবং সদস্যদের ইনফরমেশন ফর্মে উল্লেখিত ফর্মেট-এ দিতে হবে)
আগ্রহীদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান করা হচ্ছে।
"অনিরুদ্ধ"র আরও বিস্তারিত জানতে, চোখ রাখুন ইউএ পি সাংস্কৃতিক ক্লাবের ইভেন্ট এবং ফেইসবুক পেইজে।