বর্ষবরণ-১৪৩৩: ইউএপিতে নববর্ষ ১৪৩৩ উদযাপন

Event image 1

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) কালচারাল ক্লাব ও ডিএসডাব্লিউ-এর উদ্যোগে "বর্ষবরণ-১৪৩৩" শীর্ষক এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ইউএপি প্লাজায়, যেখানে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

Event image 1Event image 2

এবারের পহেলা বৈশাখের উৎসবের কেন্দ্রবিন্দু ছিল ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। মাটির গয়না, দেশীয় খাবার ও হস্তশিল্পের পসরা সাজানো এই মেলাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। আয়োজনের শুরুতেই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে ছিল 'তারুণ্যের উচ্ছ্বাস' (ফ্ল্যাশ মব) যা উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বাড়তি উদ্দীপনার সৃষ্টি করে।

Event image 1Event image 2

পুরো দিন জুড়ে বিভিন্ন জনরার সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল ইউএপি প্লাজা। ধ্রুপদী সংগীত ও নৃত্যের পাশাপাশি ছিল স্বরচিত ও জনপ্রিয় কবিতা আবৃত্তি। উৎসবের আমেজকে আরও তুঙ্গে নিয়ে যেতে পরিবেশিত হয় জনপ্রিয় সব রক গান, যা তারুণ্যের প্রাণবন্ত উপস্থিতিকে পূর্ণতা দেয়।